গোপনীয়তা নীতি
SellDibo আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ
আমরা কী তথ্য সংগ্রহ করি
- নাম, ইমেইল, ফোন নম্বর (অ্যাকাউন্ট তৈরির সময়)
- Facebook/Google দিয়ে লগইন করলে সেখান থেকে পাওয়া প্রাথমিক তথ্য
- আপনার পোস্ট করা বিজ্ঞাপনের তথ্য (ছবি, বিবরণ, দাম, লোকেশন)
- ওয়েবসাইট ব্যবহারের সাধারণ তথ্য (ডিভাইস, ব্রাউজার, IP অ্যাড্রেস)
তথ্য ব্যবহারের উদ্দেশ্য
- আপনার অ্যাকাউন্ট পরিচালনা করতে
- ক্রেতা-বিক্রেতার মধ্যে যোগাযোগ সহজ করতে
- সাইটের নিরাপত্তা ও মান বজায় রাখতে
- প্রতারণা বা স্প্যাম প্রতিরোধ করতে
Cookies ব্যবহার
SellDibo আপনার অভিজ্ঞতা আরও ভালো করতে Cookies ব্যবহার করে যেমন লগইন সেশন মনে রাখা, ভাষা/পছন্দ সংরক্ষণ, ও ওয়েবসাইট পারফরম্যান্স বিশ্লেষণ। ব্রাউজার সেটিংস থেকে আপনি চাইলে Cookies বন্ধ করতে পারেন।
থার্ড-পার্টি সার্ভিস
লগইন (Facebook/Google), SMS পাঠানো, বা ওয়েবসাইট বিশ্লেষণের জন্য আমরা কিছু বিশ্বস্ত থার্ডপার্টি সার্ভিস ব্যবহার করি। এই সার্ভিসগুলো শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যই পায়, এবং তারা নিজস্ব গোপনীয়তা নীতি মেনে চলে।
তথ্য সুরক্ষা
আপনার তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হয় না। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করা হয়, তবে ইন্টারনেটে ১০০% নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় তাই সংবেদনশীল তথ্য শেয়ার করার সময় সতর্ক থাকুন।
আপনার তথ্য মুছে ফেলার অধিকার
আপনি চাইলে যেকোনো সময় আপনার অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন। এ জন্য আমাদের ইমেইলে যোগাযোগ করুন যৌক্তিক সময়ের মধ্যে আপনার তথ্য মুছে ফেলা হবে।
গোপনীয়তা নীতি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে support@selldibo.com-এ অথবা যোগাযোগ পেজে মেসেজ করুন।