শর্তাবলী
SellDibo ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মত হচ্ছেন
অ্যাকাউন্ট
SellDibo-তে বিজ্ঞাপন পোস্ট করতে হলে একটি অ্যাকাউন্ট থাকা আবশ্যক। আপনার অ্যাকাউন্টের তথ্যের নিরাপত্তার দায়িত্ব আপনার নিজের। অস্বাভাবিক বা সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত আমাদের জানান।
বিজ্ঞাপন পোস্ট করার নিয়ম
- আপনার পোস্ট করা প্রতিটি বিজ্ঞাপন অবশ্যই সঠিক ও বৈধ তথ্যসমৃদ্ধ হতে হবে
- নিষিদ্ধ, বেআইনি, বা প্রতারণামূলক পণ্য/সেবা পোস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ
- একই বিজ্ঞাপন বারবার (spam) পোস্ট করা যাবে না
- পণ্যের সাথে অসামঞ্জস্যপূর্ণ ছবি বা মূল্য দেওয়া যাবে না
নিষিদ্ধ পণ্য ও সেবা
অস্ত্র, মাদকদ্রব্য, নকল/জালিয়াতিপূর্ণ পণ্য, চোরাই মালামাল, বা বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ যেকোনো পণ্য/সেবা SellDibo-তে পোস্ট করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই নিয়ম ভঙ্গ করলে বিজ্ঞাপন মুছে ফেলা হবে এবং প্রয়োজনে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।
দায়বদ্ধতা
SellDibo শুধু একটি platform ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি লেনদেনের জন্য দায়ী নয়। কেনাবেচার আগে পণ্য যাচাই করে নেওয়ার দায়িত্ব ব্যবহারকারীর নিজের।
অ্যাকাউন্ট বন্ধ করার অধিকার
শর্তাবলী লঙ্ঘন করলে, প্রতারণামূলক কার্যকলাপ পরিলক্ষিত হলে, বা অন্য ব্যবহারকারীদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে SellDibo যেকোনো সময় সংশ্লিষ্ট অ্যাকাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করার অধিকার রাখে, কোনো পূর্ব নোটিশ ছাড়াই।
পরিবর্তনের অধিকার
SellDibo যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে। পরিবর্তিত শর্তাবলী এই পেজে প্রকাশ করা মাত্রই কার্যকর হবে।
শর্তাবলী সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।